ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হামিব উপজেলার উত্তর টুকেরগাঁও গ্রামের তেরাব আলী ওরফে রায়ফল এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার তৈমুর নগর গ্রামস্থ মেসার্স রহমান স্টোন ক্রাশার মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগানো ছিল। শুক্রবার রাতের কোন এক সময়ে নিহত হামিদ ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ট্রান্সফরমারসহ মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার সকালে ক্রাশার মিলের এক কর্মচারী দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed