ওসমানীনগরে মাইক্রো’র ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। তার নাম সকিরুন বেগম (৪৪)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চরাউন খুশহালপুর গ্রামের মোস্তাফা মিয়ার স্ত্রী।
শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাইক্রো চালক ইব্রাহীম মিয়া (৪০) ও মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।
আটককৃত চালক ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওসমানীনগর থানার অদূরে ভার্ড হাসপাতালের সামনে পথচারী সকিরুন বেগম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৬০৫) সকিরুন বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ও মাইক্রো আটক করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed