দেশের মানুষ ভালো নেই, আল্লাহর গজব পড়েছে : এরশাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, “দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।”
শুক্রবার দুপুরে সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে এই মন্তব্য করেন। এর আগে শেরপুর বাজারেও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব, চরম দুর্ভোগে সবাই, কোনো সুসংবাদ নেই।”
আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে। আতঙ্ক কেটে যাবে। এ জন্য আরেকবার সুযোগ চেয়ে বক্তব্য দেন এরশাদ।’
পথসভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, ইয়াহইয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীও বক্তব্য দেন।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির পরিদর্শনে শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিলেটের প্রবেশদ্বার শেরপুরে এসে পৌঁছান তিনি। পরে শেরপুর টোলপ্লাজায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্ক্তব্য দেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed