Main Menu

ফেসবুকে পাওয়া যাবে ইন্টারনেট সেবা

বৈশাখী নিউজ ডেস্ক: গত বছর ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল তারা ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দিতে সাহায্য করবে। সম্প্রতি ফেসবুক জানিয়েছে এই ব্যাপারে তারা অনেকটাই এগিয়ে গেছে। ফ্রি ওয়াইফাই হটস্পট খুঁজে দিতে গতবছর ফেসবুক পরীক্ষামূলকভাবে ‘ফাইন্ড ওয়াইফাই’ নামের এই সেবা চালু করে। শুরুতে সীমিত আকারে কয়েকটি দেশে এই সেবা পাওয়া গেলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী উন্মুক্ত হলো।

ফেসবুকের এই সেবার আওতায় স্মার্টফোন ব্যবহারকারীকে কাছাকাছি কোথায় ওয়াই ফাই নেটওয়ার্ক আছে তা সহজে খুঁজে দিতে সাহায্য করবে। অ্যানড্রয়েড ও আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীরা এই সেবাটি উপভোগ করতে পারবেন।

এই ফিচার উপভোগ করতে স্মার্টফোনে ফেসবুক লগইন করে মোর (more) অপশনে যেতে হবে। সেখান থেকে ‘ফাইন্ড ওয়াই ফাই’টি নির্বাচন করতে হবে। এরপরেই ফিচারটি ব্যবহারকারীকে কাছাকাছি কোনো ওয়াই ফাই নেটওয়ার্ক থাকলে তা খুঁজে দেবে।

তবে এই ফিচারে সব ওয়াইফাই সংযোগ পাওয়া যাবে না। শুধুমাত্র যারা তাদের ওয়াই ফাই নেটওয়ার্ক ফেসবুকের সাথে শেয়ার করতে ইচ্ছুক তাদের নেটওয়ার্কই খুঁজে দেবে এই ফিচার। ফিচারটি ব্যবহার করতে অবশ্যই ‘লোকেশন হিস্টি’ চালু থাকতে হবে।

ফেসবুক জানিয়েছে বিশ্বব্যাপী প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। বিপুল সংখ্যক এই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে বলে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে।

এ ধরনের ওয়াইফাই ব্যবহারের ব্যাপারে অবশ্য সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কেননা এই ধরনের পাবলিক নেটওয়ার্কে কোনো হ্যাকারও থাকতে পারে।

Share





Related News

Comments are Closed