ছাতকে সড়ক দূর্ঘটনায় আহত ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় মিনিবাস ও মোটর সাইকেলের মূখোামূখি সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে দিরাইগামি উপকুল পরিবহন নামের মিনিবাস (নং সিলেট জ-১১-০১৪২) ও বিপরীতগামি একটি মোটর সাইকেলের (নং সিলেট হ ১৪-১৯৮৩) মূখোমূখি সংঘর্ষ ঘটে। এসময় মোটর সাইকল আরোহি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিক্ষারকান্দি গ্রামের মুক্তার আলীর পুত্র প্রবাসি আনোয়ার (৩০), একই গ্রামের গয়াছ মিয়ার পুত্র আল আমিন খান (৩০) ও পার্শ্ববর্তী খাড়ারাই গ্রামের সেবুল মিয়া (২৮) আহত হয়। ঘটনার পর আনোয়ার ও আল আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের দুইজনের অবস্থা আশংকাজনক। অপর আহত সেবুল মিয়াকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে বদিরগাঁওস্থ জয়কলস হাইওয়ে পুলিশ প্রধান শাহজাহান দূর্ঘটনা কবলিত মিনিবাস ও মোটর সাইকেল জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে জানান।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed