Main Menu

ছাতকে সড়কের পাশে নবজাতকের লাশ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাউয়া ব্রিজের কাছে ৪/৫দিন বয়সের এক মৃত নবজাতকের লাশ পড়ে আছে। বৃহস্পতিবার দিনব্যাপী সড়কের পাশে পড়ে থাকা নবজাতকের লাশ নিয়ে যানবাহনে চলাচলকারি ও পথচারিরা এ অমানবিকতার জন্যে হতবাক হয়েছেন। কে বা কারা নবজাতককে গলাটিপে হত্যা করে পলিথিনের ব্যাগে ভরে সড়কের উপর ফেলে যায়। তবে সকাল থেকে বিকেল ৩টায় এরিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের লাশ সড়কের উপরে পড়ে থাকতে দেখেন পথচারিরা।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নবজাতকের লাশ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।

Share





Related News

Comments are Closed