এইচএসসি ও সমমানের ফল ২৩ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৩ জুলাই সারা দেশে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই দিন নিয়ম অনুযায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে সারা দেশে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। মোট কেন্দ্র ছিল ২ হাজার ৪৯৭টি। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৮ হাজার ৮৬৪টি। দেশের বাইরেও বিভিন্ন দেশের ৭টি কেন্দ্রেও একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৬৬৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছিল ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ ও ছাত্রী ছিল ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে শেষ হয় তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed