জকিগঞ্জ কলেজে স্নাতক কোর্স চালুর দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে প্রত্যাশিত ডিগ্রী ও সম্মান কোর্স দ্রুত চালুর দাবীতে আান্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর আশ্বাসের দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করে কর্মসূচী ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় কলেজের সামনে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহযোগিতায় বিশাল মানববন্ধন করে এ কর্মসূচী ঘোষণা করে ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১০ জুলাই ক্লাস বর্জন, ১৮ জুলাই প্রশাসনিক ভবন ঘেরাও ও ১লা আগষ্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য ছাত্র ধর্মঘট।
মানববন্ধন চলাকালে পরিষদের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি আহমদ আবিদ চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, প্রচার সম্পাদক মরতুজা আহমদ আশরাফ, অর্থ সম্পাদক সাইফুল আলম, কলেজ শিক্ষার্থী পারভেজ, রিজু, অসীম, মাসুম, আজির, ইমরান, শিব্বীর ও রুনা প্রমূখ।
বক্তারা বলেন, জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ কলেজে অবিলম্বে ডিগ্রী ও অনার্স কোর্স চালূ করা হোক। আমরা দাবী আদায়ে আন্দোলনে নেমেছি, আন্দোলনে থাকবোই। অবিলম্বে দাবী আদায় না হলে একের পর এক কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবো।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed