Main Menu

মে মাসে সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ১২৬৪ কোটি টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ১ হাজার ২৬৪ কোটি টাকার। আলোচ্য মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪ হাজার ৮৬৯ কোটি টাকার। এর আগের অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৩ হাজার ৬০৫ কোটি টাকা।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে।

তথ্য মতে, গত এপ্রিল থেকে মে মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৩৭১ কোটি টাকা। এপ্রিল মাসে বিক্রি হয়েছিল ৪ হাজার ৪৯৮ কোটি টাকার সঞ্চয়পত্র।

গত অর্থবছরের এক মাস হাতে রেখেই লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়। গত (২০১৬-১৭) অর্থবছরের ১১ মাসে অর্থাৎ মে শেষে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪৬ হাজার ৯৬৭ কোটি টাকার। যদিও (২০১৬-১৭) অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে ১৯ হাজার ৬১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

উল্লেখ, বর্তমানে ৪ ধরনের সঞ্চয়পত্র আছে। এসব সঞ্চয়পত্রে সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ সুদ দেওয়া হয়। অন্যদিকে ব্যাংকে আমানতের মেয়াদ ভেদে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

 

Share





Related News

Comments are Closed