দীর্ঘ ছুটি শেষে শাবি খুলছে বুধবার
শাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খুলছে ৫ জুলাই বুধবার।
মঙ্গলবার শাবি রেজিস্ট্রার মোঃ ইসফাকুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সকল কার্যক্রম বুধবার থেকে শুরু হবে।
৫ জুলাই বুধবার থেকে ক্যাম্পাস খোলা থাকবে বলে মঙ্গলবার শাবির ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইউনুস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এদিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে শাবি শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। এতে ক্যাম্পাস আবারো শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত ৪ জুন রবিবার থেকে একাডেমিক এবং ১১ জুন রবিবার থেকে শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ হয়।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed