দক্ষিণ সুরমা উপজেলায় ১৪টি গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বেড়ে যাওয়ায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চৌদ্দটি গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে। এতে গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ির রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক হাজার গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বন্যা কবলিত গ্রামগুলো হচ্ছে- মির্জানগর, মানিকপুর, ইনাত আলীপুর, রাউতকান্দি, সিকন্দরপুর, পানিগাঁও, রাখালগঞ্জ, খালোমুখ, ভাঙ্গি, জলকরকান্দি, পারাইরচক, মোল্লাগ্রাম, মোগলাবাজার, হাজীপুর।
পানিবন্দি অবস্থায় অনেকে বসতবাড়িতেই অবস্থান করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না-থাকায় বৃষ্টি হলে বা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে গ্রামের চলাচলের রাস্তাসহ আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পানিতে তলিয়ে গেছে। নৌকায় করে চলাচল করতে হচ্ছে এসব এলাকার মানুষকে। নোংরা পানি ও কাদা ঘেঁটে গন্তব্যে যাতায়াত করেন। এসব এলাকার মানুষজন ঘর থেকে বের হলেই নৌকা কিংবা কলাগাছের ভেলা তৈরি করে চলাচল করছেন।
এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি অব্যাহত বৃদ্ধির কারণে দক্ষিণ সুরমার গ্রামগুলোও বন্যাদুর্গত এলাকার মধ্যে রয়েছে।
মোল্লাগ্রামের এক ব্যবসায়ী বলেন- “এভাবে যদি কুশিয়ারা নদীর পানি আরো দু-একদিন বাড়ে তাহলে আমাদের বাড়িঘরের ভেতরে পানি ঢুকে যাবে। তখন এলাকাবাসী বেকায়দায় পড়ে যাবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed