দুই অটোরিকশার সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে-সুনামগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুসলিম আলী (৭০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার ওই সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম আলী নরসিংদী সদর থানার হামিদা ইউনিয়নের আখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, মুসলিম আলী তার স্ত্রী, দুই ছেলে ও ছেলের বৌসহ একটি অটোরিকশায় করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতগামী আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। তবে দুর্ঘটনাটি জালালাবাদ থানা ও বিশ্বনাথ থানার সীমানা এলাকায় ঘটায় কোনো থানা দায় নিতে চাচ্ছে না।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, দুর্ঘটনাটি আমার থানা এলাকায় ঘটেনি। একইভাবে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, তার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনেরা মরদেহ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed