গুগল নিয়ে এলো দারুণ স্মার্ট জ্যাকেট
বৈশাখী নিউজ ডেস্ক: সাইকেল আরোহীদের জন্য ‘কম্যুটার জ্যাকেট’ তৈরি করেছে গুগল ও লেভিস। গুগলের নতুন ‘কম্যুটার ট্রাকার’ জ্যাকেটটি টেকনোলজি ও সুতা দিয়ে একসাথে বোনা হয়েছে। কম্যুটার জ্যাকেটের বাম হাতায় দেওয়া আছে সুইচ।
এই হাতার ভেতরেই জ্যাকেটের পুনরায় চার্জের সুবিধা দেওয়া হয়েছে। এর ভেতরে পরিবাহী সুতো আছে যা সূক্ষ্মভাবে বোনা। এর ফলে আপনি হাতের ছোঁয়ায় জ্যাকেটের সব ফিচার চালু করতে পারবেন। যেমন- গান শুনতে চাইলে হাতের স্পর্শে চালু করে নিতে পারবেন। এই জ্যাকেট দিয়ে আপনি আপনার স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। কল ধরা থেকে শুরু করে মানচিত্র ও ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। যেহেতু গুগলের সিস্টেম রয়েছে তাই আইফোন দিয়ে এই জ্যাকেট ব্যবহার করতে পারবেন না।
লেভিসের মতে এই পোশাক শুধু আধুনিকই নয় বরং বর্তমান সময়ের সব সমস্যা এটা দিয়ে সমাধান করা যাবে। বিপজ্জনক কিছু নয় এটা। আপনি যদি এই জ্যাকেট ব্যবহার করতে চান তবে আপনাকে অতিরিক্ত কিছু টাকা খরচ করার মতো মানসিক প্রস্তুতি নিতে হবে। জ্যাকেটটির মূল্য ৩৫০ মার্কিন ডলার।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed