জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহতসহ বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে গ্রামের ফয়জুর রহমান ও জাহির আলীর লোকজনের মধ্যে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলার ঘটনায় রুমন মিয়া, আনছার আলী ও সেলিম মিয়া আহত হন। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জাহির আলী পক্ষের আহত রুমন মিয়া জানান, প্রতিপক্ষের হামলায় আমরা আহত হই এবং আমাদের দালান ঘরের থাই গ্লাস ভাংচুরের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রতিপক্ষ ফয়জুর রহমান পক্ষের বাবুল মিয়া জানান, তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও হত্যা মামলাসহ মামলা-মোকদ্দমা চলছে। যে কারণে আমাদের ফাঁসাতে তারা মিথ্যা ঘটনা সাজিয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed