Main Menu

দক্ষিন সুরমায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা যুবদল নেতা সোনহার আলী সোহেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডের ৩নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ৩০ জুন শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোয়ালগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে।
জানা যায়, যুবদল নেতা সোনহার আলী সোহেল জুম্মার নামাজ শেষে গোয়ালগাঁও জামে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী অতর্কিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় সোনহার আলী সোহেলের মাথা ফেটে যায়। আহত সোহেলের আর্ত চিৎকারে মুসিল্লীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

Share





Related News

Comments are Closed