সিলেটের চার উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় কানাইঘাটে সুরমা নদী বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার, আমলসিদে কুশিয়ারা বিপদসীমার ১০৫ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৮৩ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, পানি কিছুটা কমলেও এখনো দুই নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসেনি। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্থানে ভাঙ্গণও দেখা দিয়েছে বলে জানান তিনি। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী শুক্রবার শরীফগঞ্জ ও উত্তর বাদেপাশা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৪০ জন লোকের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়া, বিয়ানীবাজারে ইউএনও মোহাম্মদ আসাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জের ইউএনও হুরে জান্নাত, গোলাপগঞ্জের ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন এবং জকিগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও মো: মিজানুর রহমান সংশ্লিষ্ট এলাকার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed