বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি সড়কের তালগাছি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এদের বাড়ি জেলার উল্লাপাড়ার উপজেলার বালশাবাড়ি বলে ধারণা করা হচ্ছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী বাস পাবনা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
মোটরসাইকেল চালক বেপরোয়াভাবে রং-সাইড দিয়ে গাড়ি চালানোয় বাসের নিচে চাপা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed