পদ্মায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
বৈশাখী নিউজ ডেস্ক: দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মায় ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে মহিম নামের ওই শিক্ষার্থীর লাশ ঝাউকান্দা এলাকায় নদীর তীরে ভেসে উঠলে উদ্ধারকারীদের নজরে পড়ে। মৃত মহিম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মহিমের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা শাহরিয়ার রহমান। তিনি জানান, নিখোঁজ অন্য দুজনের লাশ উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ আরও দুজন হলেন মণিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সালমান (২১) ও মিরপুর কমার্স কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় (২৩)। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাঁরা নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাঁচ বন্ধু দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসেন। তারা পদ্মা নদীতে গোসল করতে নামেন। পাঁচ বন্ধু একসঙ্গে পানিতে নামলে স্রোতের টানে তিনজন ডুবে যান। অন্য দুজন তাদের সাহায্য করতে গিয়ে নিজেরাও ডুবে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া বুয়েটের ছাত্র অপূর্ব ও ফাহিম জানান, তাদের তিন বন্ধু সালমান, মহিম ও সুপ্রিয় নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed