ধামরাইয়ে অ্যাম্বুলেন্স দূর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের দুই আরোহী মারা যান।
মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed