ঈদগাহে সংঘর্ষে দুজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদুল ফিতরের নামাজ শেষে দুপক্ষের সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অপরজন মারা যান।
নিহতরা হলেন- উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা শহিদুল ইসলাম ঠান্ডুর ছেলে খায়রুল ইসলাম শীতল (৩০) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে সামিউল ইসলাম লাল (২৭)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার জানান, দীর্ঘদিন ধরে তোফাজ্জল ও ময়নাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ময়নুল গ্রুপের সদস্যরা তোফাজ্জল গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তোফাজ্জল গ্রুপের আহত সামিউল ও খায়রুলকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় নেয়া হয়। মঙ্গলবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed