কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামে পরকিয়া সর্ম্পকের জের ধরে শুক্রবার বিকেলে হবিবুর রহমান (২৫) নামের এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
নিহত যুবক লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আমির আলীর পুত্র ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত যুবক হবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের মুহিবুর রহমান ওরফে মড়া মিয়ার মেয়ের পরকিয়ার সম্পর্ক ছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মড়া মিয়ার নেতৃত্বে স্বজনদের সহযোগীতায় তার বাড়ির সামনে হবিবুর রহমানের গতিরোধ করে। পরে স্বজনরাসহ মড়া মিয়া দেশী অস্ত্রসস্ত্র দিয়ে হবিবুর রহমানের উপর এলোপাতাড়িভাবে উপর্যুপরি কুপাতে থাকে। এক পর্যায়ে ক্ষতবিক্ষত হবিবুর মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় অবচেতন অবস্থায় হবিববুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আহাদ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে সাবেক ইউপি সদস্য শরীফ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরকিয়া সম্পর্ক থেকেই হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এদিকে, এই খুনের ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed