পুলিশের লেগুনা-বাস সংঘর্ঘ, পুলিশসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের ডিউটিরত একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কনস্টেবল মনির হোসেন (৩৩) ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া (২৫)।
এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এসআই একেএম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তিশা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবলসহ দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed