ঢাকায় গলায় কাপড় প্যাঁচানো এএসপির লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রূপনগর এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহকারী সুপার মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।
রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন,“পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমানের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন। বুধবার ভোর ৬টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে বাসার সাথে তার যোগাযোগ ছিলো না। বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
তিনি সাদা পোশাকে থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। পরে লাশের সঙ্গে উদ্ধার করা দু’টি মোবাইল থেকে তার স্বজনদের ফোন দিয়ে এএসপি মিজানুর রহমানের পরিচয় জানা যায়- বলে জানান ওসি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed