Main Menu

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন।

সোমবার বিকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুইজনের মৃত্যু হয়। মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ ফাড়িঁর এসআই শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন– বরিশালের আজিজ হাওলাদার (৬০) ও কামাল (১৭)।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিঁড়া এলাকায় গোল্ডেনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

তারা হলেন– বিআরটিসির বাসচালক মো. আবুল হোসেন শিকদার (৫০) মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর গ্রামের উদয় রায়ের ছেলে মনোজ কুমার রায় (৪৫), বরগুনার আমতলীর জব্বার মিয়ার ছেলে কাওছার (১২) ও ভোলার আবদুল মান্নানের মেয়ে মুন্নি আক্তার (১৮)।

এসআই শাহ জামাল বলেন, ছয়জনের মৃত্যু ছাড়াও এ দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তাদের বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed