ক্যান্সারে আক্রান্ত যুবদল কর্মী আলতাফ বাঁচতে চায়
বৈশাখী নিউজ ডেস্ক: লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী যুবদলকর্মী আলতাফ হোসেন (৪০)। উন্নত চিকিৎসার জন্য বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তার পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে আলতাফ হোসেনের উন্নত চিকিৎসা করানো না হলে তার জীবন প্রদীপ নিভে যাবে।
কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার অসহায় পরিবার নিঃস্ব হয়ে গেছেন। তাই উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা আলতাফ হোসেনের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
সিলেট নগরীর গুয়াইটুলা, মল্লিকা-৫৩ নিবাসি মৃত সফাত উল্লাহর ছেলে আলতাফ হোসেন দীর্ঘদিন থেকে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ।
সম্প্রতি একমাসের চিকিৎসা করাতে গিয়েই আলতাফ হোসেনের অসহায় স্ত্রী নিঃস্ব হয়ে পড়েছেন। ফলে বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় তিনি (আলতাফ হোসেন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রী বিএনপি, যুবদলসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
চিকিৎসা চালিয়ে যেতে এখনো বিপুল অংকের অর্থের প্রয়োজন। অথচ অসহায় এই পরিবারে উপার্জনক্ষম আলতাফ ছাড়া আর কেউ নেই। তার একমাত্র শিশুকন্যার বয়স পাঁচ বছর।
আলতাফ হোসেনের চিকিৎসায় সাহায্য পাঠাতে তার স্ত্রী রোকিয়া বেগমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে-০১৯২২৮০৮৯৯০। অথবা সাহায্য পাঠাতে পারেন RUKIA BEGUM A/C : NO : 013631100000978, NRBC BANK, UPOSHAHAR BRANCH, SYLHET, ANGLADESH. অথবা বিকাশ করতে পারেন : ০১৯২২৮০৮৯৯০ এই নম্বরে।
Related News
অস্ট্রেলিয়ার সুবর্ণ সুযোগ: জরুরী ভিত্তিতে কাজের ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেRead More
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগRead More



Comments are Closed