Main Menu

সিলেটে পলাতক খুনের মামলার আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত, খুনসহ একাধিক মামলার আসামী মাসুদ আহমেদ ওরফে ঝাড়ৃ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর তোপখানা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লংলা লালপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
সিলেট মেট্টোপলিট পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কাতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরের নেতৃত্বে উপ-পরিদর্শক বেনু চন্দ্র দেব, উপ-পরিদর্শক ইবাদুল্লাহ ও সহকারী উপ-পরিদর্শ নোমান সিলেট ক্বীন ব্রীজের কাছে ধাওয়া দিলে আসামী সুরমা নদীতে ঝাঁপ দেয়। পরে নৌকা যোগে তাকে তোপখানার খেয়াঘাট থেকে তাকে ধরতে সক্ষম হন।
আসামীর বিরুদ্ধে কতোয়ালী মডেল থানায় দুইটি দ্রুত বিচার আইনের, একটি খুনের মামলা ও চুরির মামলা তদন্তাধীন/বিচারাধীন ও সিলেট মেট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে জানান মুসা।

Share





Related News

Comments are Closed