Main Menu

অসুস্থ যুবদল নেতা আলতাফ’র শয্যাপাশে নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ’সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ বুধবার রাতে লিভার ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতা আলতাফ হোসেনকে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রæত তার আরোগ্য কামনা করেন।
যুবদল নেতৃদ্বয়ের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, আল মামুন খান, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জেলা ও মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, আজিজুর রহমান আজিজ, আসাদুজ্জামান আসাদ, এনামুল ইসলাম লায়েছ, আব্দুল মুকিত সুমেল, আব্দুর রহমান, রাহেল আহমদ, আব্দুস সাহিদ, এডভোকেট আব্দুল্লহ আল হেলাল, মাছুম আহমদ লস্কর, শিপন চন্দ, শরীফ আহমদ, মাসুদ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed