অতিবৃষ্টিতে সিলেটে বাসা-বাড়ি ও বিপণিবিতানে পানি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বুধবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তায় হাঁটু সমান পানি জমে আটকা পড়েছে যানবাহন, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নগরীর বাসা-বাড়িসহ বিপণিবিতানগুলোতে ঢুকে পড়েছে রাস্তার পানি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
অতিবৃষ্টিতে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, রায়নগর, দরগাহ গেইটসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বারুতখানা এলাকার কয়েকটি দোকান এবং জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরে ঢুকে পড়েছে পানি।
হাঁটু সমান পানি জমে থাকায় রাস্তায় চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন। ধীর গতির কারণে অনেক সড়কে দেখা দিয়েছে যানজট। বিপণিবিতানে পানি ঢুকে যাওয়ায় সেখানে প্রবেশ করতে পারছেন না ক্রেতারা। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ পসরা সাজানো ব্যবসায়ীরা। ক্রেতারাও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পণ্য কিনতে না পেরে।
দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed