Main Menu

ছাত্রদল নেতা জিলুর ৩য় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও ইফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদল নেতা, ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহীদ জিল্লুল হক জিলুর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার নগরীর পীরমহল্লাস্থ গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সদস্য ও শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের ব্যক্তিগত উদ্যোগে এবং স্মৃতি পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলো। সিলেটে ছাত্রদলকে সু-সংগঠিত করতে এবং আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শহীদ জিলুর আত্মার মাগফিরাত কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, জিল্লুল হক জিলু ছিল সিলেটের ছাত্রদলের অত্যন্ত পরিচিত মুখ। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তিনি বলেন যতদিন বেঁচে থাকব সহযোদ্ধা ¯েœহাশীষ জিল্লুল হক জিলুর কথা মনে রাখব এবং তার পরিবার ও সহ কর্মীদের প্রতি আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত থাকবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শহীদ জিল্লুল হক জিলুর বড় ভাই বিএনপি নেতা আহমেদ আহসান মাহবুব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফছর খান, সিলেট মহানগর যুবদল নেতা নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম আলী ও ০৭ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শামীম আলী, সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা তারাব আলী লিটন, সাহেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আহমদ খান, ০৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম সজল, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি, বাইন উদ্দিন, সাজ্জাদ নূর বাবু, শফিকুল ইসলাম, শেখ স¤্রাট, মাহিন আহমদ, সদরুল ইসলাম লোকমান, জুবের আহমদ, এস এম ফখরুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, মহানগর ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, মহানগর ছাত্রদল নেতা লায়েক আহমদ, নজরুল ইসলাম, বাবুল আহমদ, রাজন আহমদ, রোহান উদ্দিন, মকসুদুর রহমান মুমেল, এনাম উদ্দিন তালুকদার, শামীম আহমদ, শরিফ আহমদ, কাউছার আহমদ, সালমান হোসাইন, সালমান রাফি, সালমান আহমদ, হাফিজ আহমদ, সুজন, রায়হান, রুহেল আহমদ, হোসেন, সুয়েব, আনোয়ার, রিপন, আজমল, শাহিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা রেজুয়ান আহমদ।

 

Share





Related News

Comments are Closed