Main Menu

মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়ন থেকে নুরেছা বেগম নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নুরেছা ওই নগ্রামের দুবাই প্রবাসী শামিম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, নুরেছার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর একপর্যায়ে নুরেছা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ কক্ষে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে বলে ধারনা তাদের।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো. মহসীন ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

Share





Related News

Comments are Closed