সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর রাতে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মারাত্মক আহত স্ত্রী ইরানি বেগমকে প্রথমে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আত্মহত্যাকারি স্বামীর নাম আক্তার আলী মোড়ল। তিনি তালা উপজেলার ঘোনা গ্রামের গওর আলি মোড়লের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সোমবার ভোর রাতে স্বামী আক্তার আলী মোড়ল তার স্ত্রী ইরানি বেগমকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে নিজে বাড়ির সামনে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে প্রথমে তাকে তালা হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ওসি আরও জানান, নিহত আক্তার আলী মোড়ল দুই সন্তানের জনক। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। নিহত আক্তার মোড়লের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed