বিমানের ঈদ অফার ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ রোববার ঈদ অফার ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী বিমান তার অভ্যন্তরীণ রুটে ভাড়ায় ছাড় দেবে এবং ২৩ জুন ঢাকা-সৈয়দপুর রুটে ও ২৪ জুন ঢাকা-যশোর রুটে একটি করে অতিরিক্ত ফ্লাইট চালাবে।
বিমান-এর মুখপাত্র শাকিল মেরাজ বলেন, ‘চট্টগ্রাম ও সিলেট রুটে বড় এয়ারক্রাফট থাকায় সেখানে আমরা অতিরিক্ত ফ্লাইটের প্রয়োজন আছে বলে মনে করছি না।’
বিমান আগামী ১৯ থেকে ২৬ জুন ভাড়ায় ছাড় দিয়ে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেট থেকে ঢাকা একমুখী সর্বনিম্ন দুই হাজার এবং চট্টগ্রাম থেকে ঢাকা আড়াই হাজার টাকা ভাড়ার অফার দিয়েছে।
ঈদের পরে ২৭ জুন থেকে ৩ জুলাই ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেটে একমুখী দুই হাজার এবং ঢাকা থেকে চট্টগ্রামে আড়াই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed