সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ রেল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৯ন্টা বন্ধ থাকে। আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার ফয়েজ জানান, সিলেটগামী ৯৩ আপ ডেমু ট্রেন শনিবার রাত সোয়া ১০টায় শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাবার পর রাত সাড়ে ১০টার দিকে লাউয়াছড়া নামক স্থানে পৌছলে ওই ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগী লাইনচ্যুত হয়ে যায়।
এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া ও কুলাউড়া থেকে দু’টি উদ্ধার কারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি উদ্ধার করার পর রোববার সকাল সোয়া ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে এবং ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশনে আটকা পড়ে। ফলে এই সব ট্রেনের কয়েক শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। তাছাড়া অনিশ্চয়তায় পড়েন, কুমিল্লায় সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা দিতে যাওয়া নিয়োগ প্রার্থীরাও।
সিলেট রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল ১০টায় উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছেড়ে গেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed