জৈন্তাপুরে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার তেলীজুরি নামক স্থানে পিডিবি’র বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- শনিবার সকাল ১০টার দিকে গরু চড়াতে এসে এক শিশু পিডিবি বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়। সে প্রতিদিনের ন্যায় গরু চড়াতে এসে হঠাৎ করে গাছের মগঢালে পাখির বাসা দেখতে পায়। লক্ষ্য স্থির করে সে গাছে উঠে পাখির বাসা নামাতে যায়। কিন্তু ভূল বশতঃ বিদ্যুতের তার ধরে ফেলে। এতে ঘটনাস্থলেই হাত সহ শরিরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে তার মৃত্যু হয় এবং মাঠিতে লুঠে পড়ে।
নিহত শিশু উপজেলার দরবস্ত ইউনিয়নের ররিফৌদ গ্রামের বিলাল আহমদের ছেলে রাশেল আহমদ (১৪)। সে উপজেলার ডেমা’র নজরুল ইসলামের বাড়ীতে রাখাল হিসাবে কাজ করে আসছে।
এবিষয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান- শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন ছেলেটি চঞ্চল প্রকৃতির ছিল। পাখির বাসা অনুসন্ধান করতে বিদ্যুতের তার ঝাপটে ধরলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রশাসনিক অনুমতি নিয়ে আমরা শিশুটির লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করব।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed