Main Menu

গোয়াইনঘাটের দিনমজুরের লাশ শায়েস্তাগঞ্জে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দিনমজুর শাহজাহান মিয়ার লাশ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নোয়াগাঁও-দুঃশাসন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে।

শাহজাহান মিয়া গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার নুরুল হকের ছেলে। তিনি পাথর উত্তোলনের কাজ করতেন।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাড়িচাপায় শাহজাহানের মৃত্যু হয়েছে। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed