Main Menu

হবিগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের নোয়াহাঠি এলাকা থেকে মুক্তা দেব নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সে ওই এলাকার দিরেন্দ্র দেবের কন্যা ও স্থানীয় বিকেজিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকালে নিজ বাসার রান্নাঘরে ওই ছাত্রীর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
হবিগঞ্জ সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed