১২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১২ জুন থেকে ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ওই দিন ২১ জুনের ট্রেনের টিকেট বিক্রি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।
মো. আমজাদ হোসেন বলেন, “আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করব।”
১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি হবে। এভাবে ঈদের আগ পর্যন্ত টিকেট বিক্রি হবে বলে জানান রেলের এমডি।
১২ জুন ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন রুটের বেসরকারি বাসের টিকিটও বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।
তিনি বলেন, “আমরা ১২ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন সকাল থেকে টিকেট দেওয়া শুরু হবে। যতক্ষণ টিকিট থাকে, ততক্ষণ টিকেট বিক্রি করবে পরিবহনগুলো।”
এবারও ঈদের আগে পরে লম্বা ছুটি পাচ্ছে ঘরমুখো মানুষ। এ কারণে এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কম হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা।
এবার ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরা হয়েছে। সে হিসেবে ২২ জুন থেকে ঈদের বাড়ি ফেরার ভিড় শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed