কানাইঘাটে লোড শেডিং বন্ধের দাবীতে মানববন্ধন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার জনসাধারণ পল্লী বিদ্যুতের তীব্র লোড শেডিং এ অতিষ্ট হয়ে ইফতার, তারাবি ও সেহরীর সময় লোড শেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গাছবাড়ী সচেতন যুব সমাজের উদ্যোগে গাছবাড়ী বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমআ নামাজের পর বেলা ২টায় গাছবাড়ী বাজার পয়েন্টে এলাকার শত শত যুবক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে গাছবাড়ী এলাকায় ঘন ঘন পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধ, ইফতার, তারাবি ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও সহ যে কোন ধরনের কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, গাছবাড়ী এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। তীব্র লোড শেডিং এর ফলে ব্যবসা বাণিজ্য স্থবির এবং জনসাধারনের দৈনন্দিন কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন এবং গৃহস্থলির কাজকর্ম করতে পারছেন না মহিলারা।
সাংবাদিক তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও শাবিপ্রবি শিক্ষার্থী মহি উদ্দিন জাবেরের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, জেলা বিএনপি নেতা কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হামজা হেলাল, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. ইলিয়াস, জেলা জমিয়ত নেতা মোঃ মহি উদ্দিন, সমাজ কল্যান যুব সমিতির সদস্য শ্যামল চন্দ্র চন্দ, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক জুবের আহমদ, ছাত্রদল নেতা ইকবাল আহমদ রাজু, ভোরের ডাকের কানাইঘাট প্রতিনিধি জসীম উদ্দিন, রেজাউল করিম মছরুর, ফজলুর রহমান, জাপা নেতা আব্দুল কাদির, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, শাবিপ্রবির শিক্ষার্থী রুহেল আহমদ, জেলা ছাত্রদল নেতা রুবেল আহমদ, গাছবাড়ী ডিগ্রি কলেজ শিক্ষার্থী সেলিম আহমদ, রায়হান আহমদ, মায়রুফ প্রমুখ।
এদিকে, পবিত্র রমজান মাসে লোড শেডিং বন্ধের দাবী জানিয়ে এলাকার যুব সমাজ গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম বরাবরে দাখিল করা হবে বলে জানা গেছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed