জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর মন্দির বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে অনন্যা দাশ নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। সে জগন্নাথপুর বাজারের জনতা রং ঘরের মালিক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামের জুয়েল দাশের মেয়ে। জুয়েল দাশ দীর্ঘদিন ধরে জগন্নাথপুর মন্দির বাড়ি এলাকায় স্ব-পরিবারে বসবাস করে আসছে।
জানা যায়, শুক্রবার দুপুরে অনন্যা দাশ বাড়ির লোকজনদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করে তাকে পায়নি। অবশেষে পুকুরের পানিতে খুঁজে অনন্যা দাশকে পানির নীচ থেকে উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে অনন্যা দাশকে গ্রামের বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed