‘দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হারও কমবে’
বৈশাখী নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হতে পারে। এই সুদের হার ব্যাংক আমানতের সুদের হারের কিছুটা কাছাকাছি নিয়ে আসা হতে পারে। এখন থেকে প্রতিবছর সঞ্চয়পত্রের সুদহার পর্যালোচনা করা হবে। আগামী মাস বা তার পরবর্তী মাসের মধ্যে এবারের পর্যালোচনা হবে।
শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেটে আমি গ্যাসের দাম বাড়াইনি। গ্যাসের দাম যা আছে তাই রয়েছে। আমি শুধু বাজেট বক্তৃতায় বলেছি গ্যাসের দাম ২০১৮ সালে বাড়বে। আমি এ ব্যাপারে শুধু সাবধান করে দিয়েছি।
ভিক্ষাবৃত্তি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভিক্ষাবৃত্তি সম্পর্কে এ বাজেটেও একটা রেফারেন্স আমি দিয়েছি। অবশ্যই সেটা সামান্য। ভিক্ষুকের সংখ্যা কমছে। তবে কিছুলোক আছে তাদের পেশাই ভিক্ষাবৃত্তি। এটা কোনো সময়ই শেষ করা যাবে না। ভিক্ষাবৃত্তি চলতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed