কমলগঞ্জে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ৪টি গ্রাম প্লাবিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : গত দুই দিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের আলেপুর গ্রাম এলাকায় প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যরে ভাঙ্গন দিয়ে ঢলের পানি দ্রত গ্রামে প্রবেশ করতে থাকে। কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সমাজসেবক ও আব্দুর রশীদ মাখন রাত সাড়ে আটটায় মুঠোফোনে জানান, তার বাড়ির পিছনে ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ পুরাতন এলাকায় কোন সংস্কার হয়নি। বৃহস্পতিবার বিকাল থেকে ধলাই নদীতে দ্রত পানি বেড়ে রাত সাড়ে ৭টায় এ স্থানের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দ্রত পানি আলেপুর, চন্ডিপুর, শ্রীচন্দ্রপুর ও কুশালপুর এলাকার ফসলি জমি ও বসতবাড়ি এলাকায় প্রবেশ করে। ঢলের পানির স্রোতে দ্রত ভাঙ্গন এলাকা বেড়ে যায়।
কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ ছুটে যান ভাঙ্গন এলাকায়। তিনি পৌরসভা এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে চারটি গ্রাম প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চার গ্রাম প্লাবিত হয়ে এ পর্যন্ত চার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলে ধলাই নদীতে পানি আরও বাড়তে থাকবে। তখন প্লাবিত গ্রামের সংখ্যা বাড়ার সাথে সাথে দুর্ভোগ বেড়ে যাবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে চারটি গ্রামে পানি প্রবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন এ দিকে সার্বিক নজরদারী শুরু করেছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed