Main Menu

সূর্যে যাবে নাসা

বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার সূর্যে অভিযানের পরিকল্পনা করেছে। সংস্থার নির্মিত বিশেষ মহাকাশযান আগামী বছরের জুলাই নাগাদ সূর্যের কাছে পৌঁছাবে। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার জানায়, এই অভিযানের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করা হবে।

নাসার এই বিশেষ প্রকল্পের নাম দেয়া হয়েছে সোলার প্রোব প্লাস (Solar Probe Plus)। সূর্য অভিযানে ব্যবহৃত যানটি খুব বেশি বড় নয়, মাত্র ১০ ফুট! কিন্তু সেখানে রয়েছে নতুন নতুন সব প্রযুক্তি। যা সূর্যের রহস্য সমাধান করতে সক্ষম হবে বলে দাবি বিজ্ঞানীদের। এমনকি এই বিশেষ সৌরমণ্ডলটি এত গরম কেন সেই প্রশ্নেরও সমাধান করতে পারবে এই বিশেষ যান৷

নাসা জানিয়েছে, ২০১৮ সালেই সূর্যে প্রথম রোবট চালিত যান তারা পাঠাবে। জ্বলন্ত সূর্যের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে মহাকাশযানটি নক্ষত্রের ৬০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবে।

Share





Related News

Comments are Closed