Main Menu

জাফলংয়ে ট্রাক চাপায় হেল্পার নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জাফলংয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেল্পার নিহত হয়েছে। নিহত মনজুর আহমেদ (২০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের মোস্তাকিন মিয়ার পুত্র। বুধবার রাত সাড়ে দশটায় জাফলংয়ের গুচ্ছ গ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলং থেকে ঢাকার কাচপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাথর বোঝাই একটি ট্রাক গুচ্ছ গ্রাম এলাকায় পৌছলে খানাখন্দে ভরা রাস্তার দিক নির্দেশনা দেওয়ার জন্য চালকের হেল্পার ট্রাক থেকে নিচে নামেন। এসময় অসাবধানতা বশত ওই ট্রাকেরই চালকের সহকারী মনজুর আহমেদ চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির এ এস আই সামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed