কমলগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে মণিপুরী সাহিত্য পরিষদ ও মণিপুরী ললিতকলা একডাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহের সভাপতিত্বে এবং কবি-নাট্যকার সুভাশীস সমীর ও প্রভাস চন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আহসানুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিপুরী সাহিত্য পরিষদের সভাপতি লেখক-গবেষক অধ্যাপক ড. রঞ্জিত সিংহ। আলোচনা সভা শেষে মণিপুরী শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed