ঝিনাইদহে নিখোঁজ কিশোরের গলিত লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: নিখোঁজের দুই দিন পর রায়হান (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার ঝাপই নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রায়হানের বাবা মুকুল খার মৃত্যু হলে সে তার মা তাসলিমার সাথে নানাবাড়ি নারিকেলবাড়িয়ায় থাকতো।
এ ঘটনায় পুলিশ নিহতের খালাতো ভাই রাসেলকে আটক করেছে।
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ফাড়ির এসআই জোহা জানান, গত বৃহস্পতিবার খালাতো ভাই রাসেলের সাথে খেলতে বের হয় রায়হান। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে রাসেল ফিরে আসলেও ফেরেনি রায়হান। তিনি আরো জানান, দুই দিন খোঁজাখুজির পর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে গ্রামবাসি একটি পচাঁগলা লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই জোহা জানান, এটা হত্যা না নদীতে ডুবে মৃত্যু তা বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্ত করার পর মৃত্যুর কারণ নির্নয় করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার রায়হান নামে এক কিশোরের লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed