Main Menu

সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশীর প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল শনিবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
যুবদলের মিছিলটি কুমারপাড়া পয়েন্টে থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে যুবদল নেতা নজিবুর রহমান নজিব বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সমগ্র দেশবাসীকে নিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া লক্ষ্যে ‘ভিশন-২০৩০’ ঘোষনা দিয়েছেন ঠিক সেই মুহুর্তে আওয়ামীলীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই সকল ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল­াসী ও ভাংচুর। জাতীয়তাবাদী যুবদল সিলেট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হামলা বরদাস্ত করবে না। সময় মত এসকল অপকর্মের সঠিক জবাব দেওয়ার অপেক্ষা। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা জানান।
যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলালের পচিালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ, আব্দুল আজিজ লাকী, মুহিবুল আলম, তানভীর আহমদ চৌধুরী, কলে­াল জ্যোতি বিশ্বাস জয়, মাহফুজুস সামাদ চৌধুরী, জয়নুল ইসলাম, রায়হান আহমদ, ফিরোজ আহমদ, আব্দুল ওয়াদুদ সুমেল, রুবেল আহমদ রাজা, শাওন কর, ছবরুল ইসলাম নেপুর, সাঈদুর রহমান বাবলু, নূর মোহাম্মদ খান তাইফুর, মো. জুয়েল আহমদ, মো. আব্দুল হান্নান, দিলওয়ার হোসেন সিকদার, মামুনুর রহমান মঈন, মো. রাজু তালুকদার, বদরুল ইসলাম, ইমরান আহমদ চৌধুরী, মো. সামাদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed