সিসিক মেয়রের সাথে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের বৈঠক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি কমিশনার ড. আদর্শ সোয়াইকা। শনিবার (২০মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য বৈঠককালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেট মহানগরের রোজভিউ হোটেলে দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে ভারত সরকারের অর্থায়নে সিলেট সিটিতে বাস্তবায়নাধীন ৩টি প্রকল্পের কর্ম প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সিলেট মহানগরীতে একটি বহুতল বিশিষ্ট স্কুল, ক্লিনার কলোনীতে একটি ছয়তলা ভবন এবং ধোপাদিঘীরপাড়ে ওয়াকওয়ে নির্মাণ করার কাজ অচিরেই শুরু হবে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমকতা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান।
বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসায় ভারতীয় সরকারকে ধন্যবাদ জানান এবং সিলেট সিটির সুয়ারেজ সিস্টেম তৈরী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ মহানগরীর জীবনমান উন্নয়নে ভারতীয় সরকারকে আরও এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও মহানগরীর চালিবন্দরস্থ শশ্মানঘাটকে আধুনিকায়নের কাজেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
বৈঠকে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা জানান, বাংলাদেশের একধিক মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজে ভারত অনুদান প্রদান করছে। সিলেটে বরাদ্দকৃত অনুদানের মাধ্যমে একটি বহুতল বিশিস্ট স্কুল, ক্লিনার কলোনীতে একটি ছয়তলা ভবন এবং ধোপাদিঘীরপাড়ে ওয়াকওয়ে নির্মিত হবে।
সিলেট সিটি কর্পোরেশনের সাথে যে সম্পর্কের সূচনা হয়েছে তা অব্যাহত থাকবে বলে জানান ড. আদর্শ সোয়াইকা। আগামীতে সিলেট সিটি কর্পোরেশনের একাধিক উন্নয়ন কর্মসূচীতে ভারতীয় সরকার সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।
Related News
বুধবার সিলেটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ওয়ালটন’ চাকরি মেলা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় শুরুRead More
সিলেটে ১৪টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর স্বাস্থ্যসেবা পরিচালনাRead More



Comments are Closed