সিলেট চেম্বারের নির্বাচন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত নির্বাচন।
নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আলোচিত এ নির্বাচন। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা চলবে ভোটগ্রহণ।
ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিং এজেন্টসহ ১৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। নির্বাচনে অর্ডিনারী শ্রেনীতে ১ হাজার ৮শ’ ৫২ জন, এসোসিয়েট পদে প্রায় দেড় হাজার ভোটার ও ট্রেড গ্রুপে নির্দিষ্ট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন রাজনীতিবিদ বিজিত চৌধুরী। তাঁর সাথে রয়েছেন এডভোকেট মনির উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাদেক। আপিল বোর্ডে রয়েছেন এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন।
নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে এবার ২১টি পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেট ব্যবসায়ী পরিষদ নামে একটি প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। অন্য কোন প্যানেল না থাকলেও আরো ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অর্ডিনারী শ্রেণীতে অংশ নিচ্ছেন- সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের খন্দকার সিপার আহমদ, মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান ও মো. আব্দুল কাইয়ুম। এই শ্রেণীতে অন্যান্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন আহমদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মো. নাজমুল হক, মোহাম্মদ সামছুল আলম, মোহাম্মদ আনিস, মো, মুজাহিদ খান গুলশান, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশীদ ও আব্দুস সামাদ।
এসোসিয়েট শ্রেণীতে সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা। অন্যান্যের মধ্যে এই শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফ আহমদ, মোহাম্মদ এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মো. হাবিবুর রহমান, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন ও ইলিয়াছ উদ্দিন লিপু।
ট্রেড গ্রুপে ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে অংশ নিচ্ছেন মো. লায়েছ উদ্দিন, মো. মুজিবুর রহমান মিন্টু ও আলহাজ্ব মো. আতিক হোসেন। এই শ্রেণীতে অন্যান্যের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন মো. আমিনুজ্জামান জোয়াহির, তাহমিন আহমদ ও শহিদ আহমদ চৌধুরী।
Related News
সিলেটে তরুণীকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাই, গ্রেপ্তার ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক তরুণীকে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছেRead More
সিলেটে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ আটক ১
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্যেরRead More



Comments are Closed