Main Menu

বিশ্ব পরিমাপ দিবস আজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি বা পরিমাপ দিবস। ‘পরিমাপ পরিবহনের নিয়ন্ত্রক’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিনটি বাংলাদেশেও পালন করা হচ্ছে।

Manual1 Ad Code

সারা বিশ্বে পরিমাপের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি চালুর লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে বিআইপিএম (International Bureau of Weights & Measures) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত আন্তর্জাতিক পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৫৫ সালে ওআইএমএল (International Organization of Legal Metrology) প্রতিষ্ঠিত হয়।

Manual3 Ad Code

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বিকাশমান সমাজের চাহিদা পূরণে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং এই প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্বও অপরিসীম। বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন-নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য।’

Manual8 Ad Code

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয়-বিতরণ পর্যন্ত প্রতিটি স্তরে মালামাল পরিবহণে পরিমাপ তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। আমি আশা করি, বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার স্বাক্ষর রাখবে।’

বিএসটিআই এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, মধ্যে রয়েছে বিএসটিআই এর প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসে আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মেট্রালজি দিবেসের গুরুত্ব বিষয়ক কথিকা প্রচার এবং র‌্যালি অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে।

উল্লেখ্য, সারাবিশ্বে পরিমাপের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি চালুর লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে বিআইপিএম (International Bureau of Weights & Measures) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত আন্তর্জাতিক পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৫৫ সালে ওআইএমএল (International Organization of Legal Metrology) প্রতিষ্ঠিত হয়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code