সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার হাজী আব্দুল মতিন এন্ড সন্স নামের একটি ভুসিমালের দোকানের ক্রেতা ও মালিক পক্ষকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। শুক্রবার জুম্মার নামাজের পর দোকানের পার্শ্ববর্তী হাজী শাহ মির (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদের মুসলিদের কাছে হুমকির চিরকুটগুলো বিলি করে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুল মতিন এন্ড সন্স এর স্বত্তাধিকারী মাছুমুর রহমান মাছুম সিলেট কতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। যার নং ১৪৭৩/১৯-৫-১৭। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিডিতে মাছুম উলেখ করেন তাদের এই দোকানটি এলাকার মানুষের কাছে সুনাম অর্জন করায় প্রতিদিনই সকাল থেকে রাত অবধি কাস্টমারের সমাগমে মুখর থাকে। পিতার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান হাজী আব্দুল মতিন এন্ড সন্সে তারা তিন ভাই মিলে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় জনসাধারণসহ নগরীর অন্যান্য এলাকা থেকে গ্রাহকরা আমাদের দোকানে বাজার করতে আসেন, কারণ আমরা ন্যায্য ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। মাছুমুর রহমান উলেখ করেন ইদানিং আমাদের প্রতিষ্ঠানের কেনাবেচা আরো বেড়ে যাওয়ায় এবং পাশাপাশি জনস্বার্থে আরেকটি ফার্মেসী প্রতিষ্ঠা করায় ব্যবসায়িক ঝামেলা আরো বেড়েছে। এ অবস্থায় ১৯ মে বাদ জুমুআ অজ্ঞাত ব্যক্তিরা কিছু উড়ো টিঠি আমাদের পার্শ্ববর্তী হাজী শাহ মির (র.) জামে মসজিদের সামনে মুসলিদের হাতে তুলে দেয়। তাতে লিখা রয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেন ক্রেতারা বাজার সদাই না করেন। তাছাড়া বিভিন্ন অশালীন ও কুরুচি সম্পন্ন বক্তব্য দিয়ে চিরকুটটি প্রচার করে। দুর্বৃত্তরা দোকানের কাস্টমারদের কঠোরভাবে হুশিয়ারী উচ্চারণ করে উলেখ করে যদি এই দোকান থেকে তারা বাজার সদায় করেন তবে তাদের বোমা মেরে উড়িয়ে দেয়া হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed